28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে আকাশমনি গাছে ঝুলছিল কিশোরের মরদেহ

নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা স্থানীয় ডালিয়া ক্যানেলের সেলফির মোড় নামক স্থান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন আলী উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত স্থানে একটি আকাশমণি গাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি ফইম উদ্দিন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পড়ুন: বুড়িচংয়ে সবজি ক্ষেতে গাঁজার চাষ, আটক চাষী

দেখুন: নতুন বরের সাথে শ্বশুরবাড়ি চীনে যাবেন চুয়াডাঙ্গার ফারিয়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন