চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে শূন্যরেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক থাকা ওই ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এবং বিএসএফ-৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ উভয় দেশের কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। পরে তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, “বিজিবি ১৫ জন বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন: নওগাঁয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন ২
দেখুন: দাবদাহে পুড়ছে দেশ, ঢাকায় আজ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি
ইম/


