বিজ্ঞাপন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রপ্তার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) ভোর রাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাফিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা থেকে গোপনে দেশে ফেরেন মিনহাদুল হাসান রাফি। গতকাল তিনি কুমিল্লা শহরে প্রবেশ করেন—এমন খবরে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলা সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতিসাধন, উসকানিমূলক স্লোগান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারপক্ষ ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সহিংসতা, সংগঠিত গোপন বৈঠক এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, সংগঠন নিষিদ্ধ ঘোষণার পরও মিনহাদুল হাসান রাফি কুমিল্লার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ছোট ছোট মিছিলের নেতৃত্ব দেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ স্লোগান ও পথ অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

জানা গেছে, গ্রেপ্তারের পর রাফিকে জিজ্ঞাসাবাদে আন্দোলনের তহবিল, গোপন বৈঠক এবং সীমান্তপথে যাতায়াত সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন