28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অ্যাসিডে পোড়ানো মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো সফিকুল ইসলাম সফিক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে পাঁকা ইউনিয়নের বাতাসমোড় এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারে থানা পুলিশ কে খবর দেয়া হয়েছে, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

নিহতের ভগ্নিপতি মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সমির উদ্দিন বলেন,গত বৃহস্পতিবার গরু আনার জন্য ভারতে যান সফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ শনিবার পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহ সনাক্ত করা হয়। তবে পুরো শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো।
স্থানীয়দের দাবি- ভারতের বিএসএফ সদস্যরা হত্যাকান্ডে কৌশল পরিবর্তন করে অপরাধ ঢাকতে নির্যাতণ করে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছে।

এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সৈয়বুর আলী। তিনি পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। এঘটনায় রুহুল আলী এক ব্যাক্তি এখনও নিখোঁজ রয়েছে।

পড়ুন: গণঅভ্যুত্থান করেছে জনগণ, কোন মাস্টারমাইন্ড ছিল না: ফরহাদ মজহার

দেখুন: রমজানেও ভোজ্যতেলের সংকট কাটেনি, চালে অস্বস্তি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন