২০/০২/২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চরগাজীপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন হাসান খান(৬৫), বেলায়েত (৫২) এবং এনায়েত(৫০)। গুরুতর আহত অবস্থায় তিনজন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২ আগষ্ট) হাসপাতালে গিয়ে প্রতক্ষদর্শীদের বিবরণে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল ৯.৩০ টার সময় স্থানীয় চর গাজীপুর গোড়া খাল নামক স্থানে তিন রাস্তার মোড় (ফোরকানের দোকানের সামনে) স্থানীয় আ: রহিম খান, মাহাবুব, মামুন, সফিক, ফেরদৌস, সাত্তার ও রফিকুলসহ জিআই পাইপ ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় ইলিয়াস মেম্বার আহতদের হাসপাতালে দেখতে গেলে উপস্থিত স্থানীয়রা তাকে এ ঘটনার জন্য দোষারোপ করে।

উপস্থিত সাংবাদিকদের ইলিয়াস মেম্বার বলেন, আমি এলাকার নির্বাচিত জন প্রতিনিধি এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত এ কথা বলে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

৭নং ওয়ার্ড দরিচর গাজীপুর বিএনপি সাবেক সভাপতি কাওসারুল আলম বাবু জানান, পরিকল্পিতভাবে আওয়ামীলীগকে পূনর্বাসন করার জন্য এ সব করা হচ্ছে। তদন্তে জানা গেছে, এর আগেও একই পদ্ধতিতে পরিকল্পিতভাবে এলাকায় বিভিন্ন সময় হামলা করার অভিযোগ করেন তিনি।

পাড়েরহাট ইউনিয়নের বিএনপি সভাপতি মো: নজরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে আমি খোজ খবর নিয়েছি এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক প্যাণেল চেয়ারম্যান আ: রাজ্জাক হাওলাদারকে বিষয়টি খোজ খবর নেয়ার জন্য বলা হয়েছে এবং তার পর দলীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, থানায় কোন মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বসতঘর থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন