কারো রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশ। এ দেশকে আর কেউ পেছনে টানতে পারবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন
আজ রবিবার(৭ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকার প্রধান বলেন, তাঁর জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ৷ আর পিজিআর তাঁর নিরাপত্তা দেন, তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তবে, যে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেছেন, সেই দেশ ব্যর্থ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, খবরদারি করা বড় দেশগুলোও এখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অস্বীকার করতে পারে না। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমেরিকার চেয়ে এক পার্সেন্ট হলেও দারিদ্র্য হার কমাতে হবে দেশে।


