রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা জানাতে এবং প্রবাসী কল্যাণের গুরুত্ব তুলে ধরতে ফেনীতে উদযাপিত হয়েছে “রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫”। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ফাতিমা সুলতানা। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফেনীর সহকারী পরিচালক দিদার মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার ফেনীর সহকারী পরিচালক মাসুদ পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএমও প্রতিনিধি রুবাইয়া বুলবুল, ছাত্র প্রতিনিধি আব্দুল কাইয়ুম সোহাগ, রেমিট্যান্স যোদ্ধা আরিফ মাহমুদ এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির ফেনী জেলা প্রতিনিধি নুর হোসেন।
দোয়া পরিচালনা করেন মো. দিদার হোসেন, চীফ ইনস্ট্রাক্টর, ফেনী টিটিসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নাছির উদ্দিন মুন্সী, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি দেওয়া হয় প্রবাসী কল্যাণ সেন্টার (দেশী) থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে। এইচএসসি ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্তরা হলেন: নাজিফা তাবাস্সুম, তানজিনা ইয়াসমিন ও রেজা উদ্দিন সোহান। এসএসসি ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্তরা হলেন: সানজিদা আক্তার পায়েল, জুনায়েদ আলম, সাবরিনা সোবহান ও মো. নূর নবী।
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পুরুষ ক্যাটাগরি:১ম স্থান: আনোয়ার হোসাইন মিলন,২য় স্থান: ওমর ফারুক, ৩য় স্থান: শাহাদৎ হোসাইন
নারী ক্যাটাগরি:১ম স্থান: শাহীন আক্তার আইরিন (ফেনী সদর), এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংক ফেনী শাখা থেকে ঋণগ্রহণকারীদের মাঝে চেক হস্তান্তর করা হয়।
ঋণগ্রহীতারা হলেন: শহিদুল ইসলাম (সংযুক্ত আরব আমিরাত): ২,০০,০০০ টাকা, আবদুল মান্নান (সংযুক্ত আরব আমিরাত): ২,০০,০০০ টাকা, মো. আব্দুল্লাহ আল নোমান (কাতার): ২,৫০,০০০ টাকা, আবুল হোসেন (সাইপ্রাস): ২,৫০,০০০ টাকা
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ফেনী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফেনী ও ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সহায়তায় ছিল প্রবাসী কল্যাণ সেন্টার ফেনী ও প্রবাসী কল্যাণ ব্যাংক, ফেনী।
পড়ুন : ফেনীতে বন্যার্তদের পাশে খেলাফত মজলিস, ৩৫০ পরিবারকে খাদ্য সহায়তা


