চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগমকে হত্যার দায়ে স্বামী মধু মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মধু মিয়া শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার বজলুর রহমানের ছেলে। আর নিহত তানজিলা একই ইউনিয়নের মশিউর রহমানের মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে মধু মিয়া তার স্ত্রী তানজিলাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পরে দিন নিহতের ভাই জিয়ারুল বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
পড়ুন: রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে চট্টগ্রামের যুবকের মরদেহ উদ্ধার
এস/


