চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গত ৩ দিনে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৫,৬৬,৩০০ (পাঁচ লক্ষ ছেষট্টি হাজার তিনশত) টাকা মূল্যমানের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত চলমান এই অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর, দর্শনা ও দামুড়হুদা সীমান্ত এলাকায় দায়িত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অভিযান চালানো হয়।
এ সময় বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে ১৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ১.৯ কেজি গাঁজা, ৩,৮০০ বাংলাদেশি টাকা, ১০০ ভারতীয় রুপি, ২টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ২টি গরু, ২টি স্বর্ণের কানের দুল এবং বিভিন্ন ধরনের অন্যান্য চোরাচালানপণ্য উদ্ধার করেন।
বিজিবি জানায়, এসব চোরাচালানপণ্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালঘোষ, ঝাঁপাপাড়া ও উথলী সীমান্ত, দামুড়হুদার হাউলী ও কোমরপুর সীমান্ত এবং দর্শনার কেরু এন্ড কোম্পানি সংলগ্ন এলাকা থেকে জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে ৬ বিজিবি’র নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “আমরা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছি। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পড়ুন: ঝিনাইদহে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ৫
দেখুন: বিশ্বের সবচেয়ে ভয়ংকর কনভয়! পা/র/মা/ণ/বি/ক অ/স্ত্র বহনের
ইম/


