২৬/০২/২০২৬, ২১:৩৬ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে গ্রিন স্কুল ক্লিন স্কুল প্রতিযোগিতার উপকরণ সামগ্রী হস্তান্তর

জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতায় জেলা সেরা নির্বাচিত ‘গ্রিন স্কুল ক্লিন স্কুল প্রতিযোগিতা ২০২৫’-এর আওতায় মেহেরপুরে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোতে উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২০২০ সালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর হিউম্যানিটি’ যে স্বপ্ন নিয়ে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্যোগ নেয়, সেটি আজ বাস্তব রূপ পেয়েছে। এই প্রতিযোগিতায় নির্বাচিত জেলার ২০টি বিদ্যালয়ের গ্রিন ও ক্লিন টিমের উপদেষ্টা শিক্ষক এবং ছাত্র প্রতিনিধি দল আজ রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত এক আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ গ্রহণ করেন।

উপকরণ সামগ্রীর মধ্যে ছিল—পরিচ্ছন্নতা সামগ্রী, পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলিং) বক্স, বৃক্ষরোপণের চারা, গ্লাভস, মাস্ক, রেকর্ড সংরক্ষণের রেজিস্টার, বেষ্টনী, সচেতনতামূলক পোস্টার ও ব্যানার ইত্যাদি।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল—পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি, বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নিজ দায়িত্ববোধ তৈরি এবং অংশগ্রহণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা।

উল্লেখ্য, কার্যক্রমটি আয়োজন করেছে কাম ফর হিউম্যানিটি এবং বাস্তবায়নে সহযোগিতা করছে মেহেরপুর জেলা পরিষদ।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন