১৪/০২/২০২৬, ৩:১৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ৩:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে মহা স্নানযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুরে শ্রাবণ মাসের শেষ দিনে আয়োজন করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা।

মহাস্নানের আগের দিন ভক্তরা প্রায় ৪০ কিলোমিটার পথ হেঁটে বীরগঞ্জ উপজেলার মহুয়াগাঁও গ্রামের পুনর্ভবা নদী থেকে জল সংগ্রহ করেন। পরদিন সেই পবিত্র জল দিয়েই আনন্দ সাগর শিব মন্দিরের শিবলিঙ্গকে স্নান করানো হয়।

“বোম বোম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। শুধু দিনাজপুর নয়, আশপাশের জেলা থেকেও হাজারো ভক্ত এই ধর্মীয় সমাবেশে যোগ দেন।

ভক্তি, ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানে ভরপুর এই মহাস্নান যাত্রা এখন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক বন্ধনেরও প্রতীক হয়ে উঠেছে।

দিনাজপুরের মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেমন ভক্তি আর শ্রদ্ধার, তেমনি জেলার অন্যতম বড় মিলনমেলা।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন