বিজ্ঞাপন

মির্জাপুর এলাকাবাসীর আয়োজনে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর এলাকাবাসীর উদ্যোগে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম-কে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় মির্জাপুরের প্রগতি সংঘ পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে চলমান কার্যক্রম তুলে ধরেন এবং জনগণের মতামত ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষপর্বে মির্জাপুর এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘আমরা কজন’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন