চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নে উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার ৪ আগষ্ট হাজারীগন্জ ইউনিয়ন (চরফকিরা) ৬নং ওয়ার্ডস্হ রফিক মাঝির বাড়ির উঠানো মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা।বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ ও নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক এম লোকমান হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম, মাদ্রাজ ইউনিয়ন কৃষি উপসহকারী বিকাশ ও হাজারীগন্জ ইউনিয়ন কৃষি উপসহকারী লুবনা আক্তার।
মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক পুরুষ ও মহিলা অংশ গ্রহণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ফলজ ও সবজি চাষের উপর আলোচনা করা হয়।
পড়ুন: দেশের প্রথম রেলস্টেশন কক্সবাজারে বসলো স্ক্যানার মেশিন
দেখুন: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ
ইম/


