১৪/০২/২০২৬, ১৩:৪২ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু, আহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে প্রচন্ড গরমে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়ে আরও তিন জন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা সদরের পাটমহালে এ ঘটনা ঘটে।

মৃত আল আমিন ভূইয়া (৪৮) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, “আজ ৫ আগস্ট পাকুন্দিয়া উপজেলা, পৌর ও সব অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিষ্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা পৌনে ১২টার সময় বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাকুন্দিয়া বাজারের পাটমহালে অবস্থিত উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন ভূইয়াসহ ৪ জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আল আমিন ভূইয়াকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন: বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল

দেখুন: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে গণপদত্যাগ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন