১৭/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
21 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে টালবাহান করবেন না, দ্রুত তারিখ ঘোষণা করুন : ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহান করবেন না। আজ ৫আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ নির্বাচন যতোই বিলম্বিত হচ্ছে ততোই ওই অপশক্তি মাথাচারা দিয়ে উঠছে। কারণ তাদের কাছে টাকা আছে। তাই এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয় তাহলে নির্বাচন দিতে হবে। আর আপনারও হাসিনার বিচার করেন তাতে কারও কোনো আপত্তি নেই। প্রতিটি নিপিড়নকারীর বিচার বাংলাদেশে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে ৫-ই আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ মিছিল পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে তাহলে এসব স্বৈরাচারদের মোকাবেলা করবেন কিভাবে। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এদেশে নির্বাচন কখনও হবে না। বিএনপি ধৈর্য্যের দল।

তিনি বলেন, সারা বাংলাদেশে যারা বিএনপির ওপর নির্যাতন, অত্যাচার করেছে, বিএনপিকে নির্মূল করে দিয়েছেন, বিএনপির নেতাকর্মীদের নিঃশেষ করে দিয়েছেন, যারা এখন পরিবার নিয়ে স্বাভাবিক জীবন ধারণ করতে পারেনা। আজকে তাদের সামনে ওই শয়তানেরা, গণতন্ত্র হত্যাকারীরা, মামলা দেওয়া লোকগুলো যদি মিছিল করে তারা কী সেটা মেনে নিতে পারে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোন প্রকার মভ সৃষ্টি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাইতো তারেক রহমানের শক্তহাতে বিএনপি টিকে আছে।

সেনবাগ উপজেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু’সহ অন্য নেতাকর্মীরা।

পড়ুন: বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল

দেখুন: ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছে ছাত্র-জনতা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন