জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের ১ বছর পূর্তিতে রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের গাউছিয়ায় আয়োজিত মিছিলে অংশ নিতে এ খন্ড শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন আকন্দ,দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আনন্দ শোভাযাত্রা মাধ্যমে অন্যান্য ইউনিয়ন ও পৌরসভার মতো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেন দাউদ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
পড়ুন: ভেদরগঞ্জে জুলাই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ
দেখুন: ফাঁস হলো হাসিনা – তাপস ফোনালাপ
ইম/


