২১/০২/২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সড়ক ডুবে সাজেকে যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তিতে পর্যটক

খাগড়াছড়ি -সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প উপায়ে সাজেকে আটকে পড়া পর্যটকরা পারাপার হচ্ছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) শিরীন আকতার জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাসালং বাজার এলাকায় রাস্তা এবং মাচালং ছড়ার ওপর ব্রিজ পানিতে ডুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও ব্রিজে প্রায় চার থেকে পাঁচ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ইউএনও আরও জানান, এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সকল গাড়ি যাওয়া-আসা বন্ধ রয়েছে। আটকে পড়া অনেক পর্যটক সড়কের ডুবে যাওয়া অংশটিতে বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার হচ্চে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল, ধস্তাধস্তি

দেখুন: যে করেই হোক দেশে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন