নাগরিক অনলাইন

28528 পোস্ট

উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘দানা’, বন্দরে ৩ নম্বর সংকেত

উপকূলের আরও কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় ডানা। এর প্রভাবে...

তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা হাইকোর্টে বাতিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা...

সায়েন্সল্যাব অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ...

‘রাষ্ট্রপতির অপসারণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির অপসারণের...

বঙ্গভবনের সামনে চারজন গুলিবিদ্ধ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে এক শিক্ষার্থীসহচারজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সাউন্ড গ্রেনেডে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেনেওয়া হয়েছে।গুলিবিদ্ধরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ বিশাল (২০), ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলিম (৪৫), সাংবাদিক রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপনরেজা (২৮)। সাউন্ড গ্রেনেডে আহত আরিফ খান (২০) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।গুলিবিদ্ধ ফয়সাল বলেন, আমরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করি। এ সময়পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য ছররা গুলি এবংসাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়। এ সময় এক শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ হয়।গুলিবিদ্ধ অপর ব্যক্তি শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংহতি প্রকাশ করেআমরা বঙ্গভবনের সামনে এসেছিলাম। আমি ব্যবসা করি। এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আমার ডানপায়ে গুলি লাগে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সংবাদ মাধ্যমকেজানান, বঙ্গভবনের সামনে থেকে আহত অবস্থায় পাঁচজন এসেছেন। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ।জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের...

ত্রৈমাসিক রিটার্নে কমেছে ভ্যাট, ফিরতে পারে পুরোনো পদ্ধতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই মূল্য সংযোজন কর (মূসক) বা...

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার: স্থগিতের দাবি বিজিএমইএ-বিকেএমইএর

দেশীয় টেক্সটাইল শিল্পকে সুরক্ষায় বন্ডের আওতায় সুতা আমদানি সুবিধা...

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাশ...

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড নিয়োগ...