বিজ্ঞাপন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার: স্থগিতের দাবি বিজিএমইএ-বিকেএমইএর

বিজ্ঞাপন

দেশীয় টেক্সটাইল শিল্পকে সুরক্ষায় বন্ডের আওতায় সুতা আমদানি সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পরিবর্তে রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টি দিয়ে সুতা খালাস করতে হবে। 

এদিকে সুতা আমদানিতে বন্ড সুবিধা তুলে নেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তারা সিদ্ধান্তটি দ্রুত স্থগিত করার দাবি জানিয়েছে।

শুল্ক না দিয়ে বিদেশ থেকে কাঁচামাল আনার সুযোগকেই বলা হয় বন্ড সুবিধা। এতদিন রপ্তানির শর্তে শুল্ক-কর ছাড়াই সুতা আনতে পারতেন পোশাক রপ্তানিকারকরা, পরে সেই সুতায় পোশাক রপ্তানি হলেই সুবিধাটি বৈধ থাকত। দেশের মোট সুতা আমদানির ৬০ শতাংশের বেশিই ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা, যা মূলত নিটওয়্যার পোশাক প্রস্তুতের প্রধান কাঁচামাল। এই সুতা আমদানিতেই হঠাৎ বন্ড সুবিধা তুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ব্যাংক গ্যারান্টি দিয়েই সুতা আনতে হবে রপ্তানিকারকদের।

দেশীয় বস্ত্রকল রক্ষার যুক্তি দেখিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিল মালিকদের সংগঠন বিটিএমএ। তাদের মতে, সম্পূর্ণ ও আংশিক বন্ধ মিলগুলো সচল হয়ে বাড়বে স্থানীয় সুতার চাহিদা।

বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, জ্বালানি নিরাপত্তা না থাকায় ইতোমধ্যেই কমছে ক্রয়াদেশ। গ্যাস সংকটে রপ্তানির সময় ধরে রাখতে ব্যর্থ হচ্ছে অনেক কারখানা। এর মধ্যে বাড়তি এই শর্ত রপ্তানিকারকদের আরও চাপে ফেলবে বলে মনে করেন তিনি।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান একই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, বন্ড সুবিধা না থাকলে ব্যাংক গ্যারান্টিতে গুনতে হবে বাড়তি কর ও ভ্যাট। চাপ পড়বে ছোট রপ্তানিকারকদের ওপর। গ্যারান্টি অবমুক্ত করাও জটিল কাজ। হঠাৎ এই সুবিধা বন্ধ করলে লোকাল মার্কেটে মনোপলি হতে পারে। ফলে দাম বাড়লে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক থাকব না। এরপর ক্রয়াদেশগুলো প্রতিযোগী দেশগুলোতে চলে যাবে।

তিনি আরও বলেন, সব ধরনের সুতা দেশে তৈরি হয় না। বিদেশি ক্রেতাদের নির্দিষ্ট চাহিদার সুতা দেশে না মিললে আমদানি বন্ধ করায় ক্ষতির মুখে পড়বেন রপ্তানিকারকরা। আমাদের অনেক এলসি খোলা আছে, সেগুলো আনতে পারব না, বলেন তিনি।

ফজলে শামীম এহসান জানায়, ব্যাকওয়ার্ড লিংকেজ বাঁচাতে গিয়ে ফরোয়ার্ড লিংকেজ মেরে ফেললে সেটিও গ্রহণযোগ্য হবে না। তার দাবি, যে বৈঠকের বরাত দিয়ে সার্কুলারটি জারি হয়েছে, সেখানে এমন কোনো সিদ্ধান্তই হয়নি, ভুল তথ্যের ভিত্তিতেই এটি হয়েছে। তাই সিদ্ধান্তটি দ্রুত স্থগিত করে পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি।

পড়ুন : ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন