29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবশেষে জামিন পেলেন সেই ১৩ দিনের শিশুর মা

খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া শাহাজাদী ও তাঁর মা নার্গিস বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতে তাঁদের জামিন আবেদন করা হলে বিচারক মো. শরীফ হোসেন হায়দার বিশেষ বিবেচনায় বিনা জামানতে জামিন দেন। দুপুরে তাঁদেরকে মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন

আইনজীবী শেখ রফিকুজ্জামান জানান, সকালে আদালতের আদেশের অনুলিপি তুলে খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

খুলনা কারা কর্তৃপক্ষের জেলার মোহাম্মদ মুনীর হোসাইন জানান, জামিনের কপি আসার পর বেলা পৌনে দুইটায় নার্গিস বেগমকে কারাগার থেকে মুক্ত করা হয়। আর বেলা পৌনে তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদীকেও মুক্তি দেওয়া হয়।

পড়ুন: গাংনী বাজারে পাটজাত মোড়ক আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ীর জরিমানা

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন