ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এর মধ্যে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি পতেঙ্গার ৫ নম্বর ডলফিন জেটিতে আনার জন্য বুধবার (১৫ এপ্রিল) সকালে পাইলট বোট পাঠানো হয়।
বিপিসি, বন্দর ও জাহাজের স্থানীয় এজেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বন্দরের নিয়ম অনুযায়ী, জোয়ারের সময় বহির্নোঙর থেকে মোহনা ও কর্ণফুলী নদী (চ্যানেল) দিয়ে বাণিজ্যিক জাহাজ আনা-নেওয়া করেন বন্দরের নিজস্ব পাইলটরা। এ কাজে সহায়তা করে একাধিক শক্তিশালী টাগবোট। পরে দুপুরে ‘এমটি লুসিয়া সলিস’ বন্দর চ্যানেল দিয়ে ডলফিন জেটিতে আনা হয়।
সূত্র জানায়, প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ এবং প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বহির্নোঙরে পৌঁছায়। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।
অন্যদিকে, প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি মঙ্গলবার সকাল থেকে ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে।
‘এমটি টর্ম দামিনি’ জাহাজটি বৃহস্পতিবার ৬ নম্বর ডলফিন জেটিতে আনা হবে বলে জানা গেছে।
পড়ুন: নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
আর/


