বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের জনপ্রিয়তা বাড়লেও চীনা চ্যাটবট “ডিপসিক” আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে চীনে পাঠানোর অভিযোগ তুলেছে জার্মানির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
বার্লিনের তথ্য কমিশনার মেইক কাম্প সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “ডিপসিক অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার গুরুতর ঝুঁকি রয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া চীনে স্থানান্তর করা হতে পারে।”
তিনি গুগল ও অ্যাপলের কাছে আবেদন জানিয়েছেন, যেন জার্মান অ্যাপ স্টোর থেকে এই চ্যাটবট অ্যাপটি অবিলম্বে সরানো হয়।
এটাই প্রথমবার নয়। এর আগে অস্ট্রেলিয়া, ইতালি এবং দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ডিপসিক অ্যাপের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করেছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা সুরক্ষা নিয়ে ডিপসিকের স্বচ্ছতার অভাব এবং তথ্য ব্যবহার নীতির অস্পষ্টতা এই নিষেধাজ্ঞার মূল কারণ।
পড়ুন: জার্মানিতে বড় পরিবারের সংখ্যা বাড়ছে
এস/


