বিজ্ঞাপন

পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলার আসামি ২ ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত সজীব বেপারি ও রাজীব বেপারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস বেপারির ছেলে। সোহাগ হত্যা মামলায় রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারনামিয় আসামি।

রবিবার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুরের চায়না মোড় এলাকা থেকে ঢাকা ডিবি পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় তাঁদেরকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

পুলিশ সুপার জানান, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে দুই ভাইকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস হত্যাকান্ডের শিকার হন ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লফিয়ে আনন্দ উল্লাস করে হত্যাকারীরা।

পড়ুন: নোয়াখালীর কিডনি ডায়ালাইসিস ইউনিটে চুরির অভিযোগে ইউনিট বন্ধ ঘোষণা

দেখুন: নতুন রূপে ধরা দিলেন সাকিব আল হাসান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন