বিজ্ঞাপন

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। শনিবার(০১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প এবং র‍্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চোখতোলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে ভারতীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পড়ুন: গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

দেখুন: বিএনপির সমাবেশের দুই দিন আগেই অবরুদ্ধ রাজশাহী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন