বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন তিনি।
নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে জানিয়ে তিনি বলেন, কোনো শক্তি ও ষড়যন্ত্র এটা থামাতে পারবে না।
প্রেস সচিব বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রেই এটি বদলাবে না।’
বিজ্ঞাপন
পড়ুন : ফখরুলের অভিযোগ : নির্বাচন বানচালের জন্য দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম


