জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি সরকারি অনুষ্ঠানে প্রটোকল লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) -এর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা ইউনিয়নের প্রায় ৩ হাজার ৭৭৯ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক । প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী । এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান চলাকালে সঞ্চালক অতিথিদের নাম ঘোষণা করার সময় পদমর্যাদা অনুযায়ী ক্রম বজায় না রাখায় আপত্তি জানান এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি দাবি করেন, রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি অনুযায়ী এমপিদের আগে অন্য কর্মকর্তাদের নাম ঘোষণা করা প্রটোকল লঙ্ঘনের শামিল।
এ সময় সঞ্চালকের সঙ্গে কথা বলার পর ইউএনওর ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েক মিনিটের জন্য অনুষ্ঠান সঞ্চালনা বন্ধ থাকে। পরে বিষয়টি সামাল দিতে সঞ্চালক পরিবর্তন করা হলেও সমন্বয়হীনতা আরও বাড়ে। শেষ পর্যন্ত ইউএনও নিজেই অনুষ্ঠান মুলতবি ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ইউএনও নাজমুল হুসাইনের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, অনুষ্ঠানের সঞ্চালক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, তিনি পূর্বপ্রস্তুতি ছাড়া দায়িত্ব পাওয়ায় অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।
পড়ুন- হরমুজ প্রণালীতে ট্রাম্পের অবরোধ ভাঙতে নামছে চীনের ভয়ঙ্কর নৌবহর
দেখুন- ওয়াকআউটের আগে-পরে বিরোধী দল যা বলে সবই কানকথা: এমপি মিলন


