বিজ্ঞাপন

আমাদের দীর্ঘ লড়াইয়ের পথে এগোতে হবে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেকে ভাবছেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ—দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “কে বিএনপি-জামায়াত করে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা করে, তাদের আমরা বরদাশত করবো না। কারণ এই ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে এলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে না।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে কুমিল্লা ছিল চরম অবহেলিত। কেবল ‘কু’ দিয়ে নাম শুরু হওয়ার কারণে শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ দেননি—এটাই ছিল তাঁর অহংকার ও ধৃষ্টতা। অথচ কুমিল্লার মানুষ সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙা করেছে। সরকার নয়, নিজেরা নিজেদের উন্নয়ন করেছে এই জেলার মানুষ।

হাসনাত আরও বলেন, শেখ হাসিনা একবার বলেছিলেন, কুমিল্লা থেকে ‘কু’ হওয়ায় তিনি কুমিল্লা বিভাগ দেননি। তাঁর এই ঔদ্ধত্য ও বাকশালী মনোভাবই কুমিল্লায় আওয়ামী লীগের পতনের অন্যতম ভিত্তি তৈরি করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রিয় সদস্য হাফজা জাহানসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করে দুপুরে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলের নেতারা।

দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির উত্তরের সমন্বয়ক সারজিস আলম। পরে সেখানে এক ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদসহ কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় ভোক্তার অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন