দেশের জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তর-এর সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভা ও পরে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুস আলী, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহি স্বপন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, সময় টিভির প্রতিনিধি বাদশাহ সৈকত, চ্যানেল আইয়ের প্রতিনিধি শ্যামল ভৌমিক, একুশে টিভির প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, এসএ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, যমুনা টিভির প্রতিনিধি নাজমুল হোসেন,জিটিভির প্রতিনিধি মিজানুর রহমান, নাগরিক টিভির প্রতিনিধি ফজলুল করিম ফারাজি, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, সকালের সময়ের প্রতিনিধি ফিরোজ আলম মনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি আগামী দিনগুলোতে আরও গণমুখী হয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তরের কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা।
পড়ুন : দিনাজপুর জেলা আইনজীবি সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠান


