বিজ্ঞাপন

শনিবার জাপান যাচ্ছেন জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সপ্তাহের জন্য জাপান সফর করবেন। এ লক্ষ্যে শনিবার (০২ মে) রাত ৩ টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আজ শুক্রবার (০১ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সফরকালে তার সঙ্গী হিসেবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

উল্লেখ্য, তিনি আগামী ৯ মে সফর শেষে ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন

পড়ুন : শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন