মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে আবারও আলোচনার টেবিলে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার অর্থাৎ ২০ এপ্রিল এই দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ১১ এপ্রিল এই দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সুনির্দিষ্ট ফলাফলে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল।
আবারও হরমুজ বন্ধ করার হুমকি ইরানের
এদিকে, আগামী ২২ এপ্রিল বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তবে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি ইসরায়েলসহ সংশ্লিষ্ট সব পক্ষ মেনে নিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছেন। এয়ার ফোর্স ওয়ানে থাকাকালীন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রকার হুমকির সুরেই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে তিনি হয়তো আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না। তার ভাষায়, যদি সমঝোতা না হয় তবে অবরোধ অব্যাহত থাকবে এবং দুর্ভাগ্যবশত তাদের আবারও সামরিক অভিযান বা বোমা হামলার পথ বেছে নিতে হবে।
অন্যদিকে, ট্রাম্পের এই কঠোর হুঙ্কারের বিপরীতে গত শুক্রবার তিনি নিজেই আবার কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে
পড়ুন:হামজা-শমিতদের সঙ্গে জাতীয় দলে যুক্ত হচ্ছেন ট্রেভর
দেখুন:মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরান নিয়ে ভয়ংকর তথ্য, আন্তর্জাতিক সব খবর! |
ইমি/


