বিজ্ঞাপন

গাজা-সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩

ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনা এড়িয়ে প্রতিনিয়ত নতুন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। হামাসকে নিশ্চিহ্ন করার নামে নিরীহ বাসিন্দাদের ওপর অব্যাহত রয়েছে বর্বর হামলা। সর্বশেষ ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) ইসরায়েলি বাহিনী গাজার পাশাপাশি সিরিয়াতেও বিমান হামলা চালায়, যেখানে ছয়জন প্রাণ হারিয়েছেন।

আজ বুধবার (২৬ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজার খান ইউনিস শহরে ড্রোন হামলায় এক নারী ও পুরুষ নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। বুরেইজ শরণার্থী শিবিরের এক আবাসিক ভবনে আরেকটি হামলায় এক শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া, জাবালিয়ায় হামলায় শিশুসহ মোট আটজন প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, এক সপ্তাহে ইসরায়েলি হামলায় ২৭০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে।

একইদিন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় আরও প্রাণহানি ঘটে। ইসরায়েলের দাবি, সশস্ত্র যোদ্ধারা তাদের সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা আক্রমণ চালানো হয়।

এনএ/

দেখুন: ইসরায়েলি তা ণ্ডবে লন্ডভন্ড জেনিন ক্যাম্পে ফিরছে ফিলিস্তিনিরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন