পাবনার ঈশ্বরদীতে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে ) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরার সভাপতিত্বে বিজয় টিভির স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিটিভির জেলা প্রতিনিধি নাসিম আহমেদ, এনটিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, চ্যানেল এস-এর ঈশ্বরদী প্রতিনিধি দেওয়ান সবুজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গুজব প্রতিরোধ এবং জনগণের আস্থা অর্জনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল হোসাইন, মাই টিভির প্রতিনিধি আলিফ হাসান, নাগরিক টিভির প্রতিনিধি রাজিব মালিথাসহ টেলিভিশন সাংবাদিকরা।
সভা শেষে টেলিভিশন সাংবাদিকদের পক্ষ থেকে গ্রীন টেলিভিশনের নবনিযুক্ত ঈশ্বরদী প্রতিনিধি প্রিন্স তুহিনকে অভিনন্দন জানানো হয়। পরে সকল সাংবাদিক একসঙ্গে পেশাগত ঐক্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

