কিশোরগঞ্জ ও রংপুর জেলার পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে, কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে।
রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পড়ুন: বাসের নতুন ভাড়া নির্ধারণ আগামীকাল
আর/


