বিজ্ঞাপন

মীর দেওহাটার ফিরোজ আল মামুন উপসচিব পদে পদোন্নতি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের বাসিন্দা ও ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফিরোজ আল মামুন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

গত ১৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে উন্নত করা হয়েছে।

পদোন্নতির আগে ফিরোজ আল মামুন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবামুখী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সহকর্মী ও স্থানীয়দের কাছে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

ফিরোজ আল মামুনের এ পদোন্নতিতে তাঁর নিজ এলাকা মির্জাপুরের মীর দেওহাটায় আনন্দ-ক্ষণ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাঁকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ, আটক এক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন