বিজ্ঞাপন

স্কুলেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬৭ নম্বর ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের পর তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানা গেছে, গত ১৫ জুন দুপুরে কোচিং শেষে বাড়ি ফেরার আগে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যান শিক্ষক হারুন অর রশিদ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। এ সময় ওই ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিক্ষককে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

ঘটনার পর বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ ১৭ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে প্রতিবেদন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।

পরবর্তীতে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানানো হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম নিজে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬৭ নম্বর ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তদন্ত ও পরিদর্শনের পর গত ৭ জুলাই হারুন অর রশিদকে অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোতেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অভিভাবকরা তাদের কোমলমতি সন্তানদের নিরাপদ পরিবেশে শিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠান। সেখানে কোনো শিক্ষক যদি শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করেন, তাহলে শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।

অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দাবি বাস্তবায়ন না হলে মানববন্ধনের কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ, আটক এক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন