বিজ্ঞাপন

একদিনে হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ১,২৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সারাদেশে ১২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ৫৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

পড়ুন: বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রুহুল কবির রিজভী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন