বিজ্ঞাপন

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২


খুলনার ফুলতলায় পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নীরব (২২) ও স্বাধীন (১৯) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের জমাদ্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির ওই এলাকার মোস্তফার ছেলে। আহতদের মধ্যে নীরবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে সাব্বিরের সঙ্গে সিজান (১৯) নামে এক যুবকের বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় সাব্বির তার আরও দুই পরিচিতকে ঘটনাস্থলে ডেকে আনলে সিজান তার সহযোগীদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সাব্বিরসহ তিনজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী ও হতাহতরা পরস্পরের পরিচিত এবং পূর্বের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূল অভিযুক্তসহ সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন: সংসদীয় রীতিনীতি পালনে জামায়াত অত্যন্ত সুশৃঙ্খল: স্পিকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন