বিজ্ঞাপন

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ মিছিল

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানার দালালি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন পৌরসভা যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখ। এর আগে পহেলা বৈশাখের র‍্যালি শেষে বক্তব্যে তিনি এ অভিযোগ তুলেন। র‍্যালিতে রয়েল মাঝির নামে নানা ধরনের কটাক্ষ করে শ্লোগান দেয় নেতা কর্মীরা। এ নিয়ে রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়।

বিজ্ঞাপন

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিটি পৌরসভা বাজার থেকে শুরু করে নড়িয়া উপজেলা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝির বিরুদ্ধে কটাক্ষ করে বিভিন্ন স্লোগান দেয়
।স্লোগানে বলতে শোনা যায় ওই রয়েইল্লা দেইখা যায়, আইছেরে তোর বাবারা,চাঁদাবাজি করিসনা পিঠের চামরা থাকবে না।

বক্তব্যে পৌরসভা যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখ বলেন, রয়েল মাঝির পকেটে টাকা না গেলে থানায় মামলা হয়না। গরিব মানুষকে হয়রানি করে রয়েল মাঝি বিএনপির বদনাম করছে। রয়েল মাঝির বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। থানার দালালি করে সাধারণ মানুষকে হয়রানি ও চরে কয়েকশ গ্রামের ঘর বাড়ি ভাঙাইছে এই রয়েল মাঝি৷

নড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মজিবর সিকদার বক্তব্যে বলেন, আমাদের এমপি শফিকুর রহমান কিরন ভাই খুবই ভাল মানুষ। তবে কিছু আওয়ামীলীগের দালাল রয়েছে তাদের বিএনপির একটা গ্রুপ সাপোর্ট দিচ্ছে। এতে বিএনপির বদনাম হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি মজিবর সিকদার,নড়িয়া পৌরসভা যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখ, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মমতাজউদ্দিন হাওরাদার,কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাদির ফকির, মোক্তারেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির শেখ, মোক্তারের চর সেচ্ছাসেবকদলের সভাপতি মনির শেখ, নড়িয়া কলেজ শাখা ছাত্রদলের ২য় ইয়ার কমিটির সভাপতি রাব্বী শেখ, মোক্তারের চর ইউনিয়ন যুবদলের সভাপতি সোলাইমান মাদবর, আনোয়ার শেখসহ প্রমুখ।

এ বিষয় অভিযুক্ত বিএনপি নেতা রয়েল মাঝি বলেন, ওরা সবাই আমাদের দল বিএনপির লোক। আজ অভিযোগ দিয়েছে। কালকে মিলে যাবে। আর এ বিষয় এমপি সাহেব অবগত আছেন।তিনি যে সিন্ধান্ত নেন তাতে আমি রাজি আছি।

পড়ুন: ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারি: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন