বিজ্ঞাপন

খুলনায় ‘বি কোম্পানি’র সদস্য কায়উম গ্রেপ্তার

খুলনায় গুলি করে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি কায়উম (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

বিজ্ঞাপন

র‌্যাব সূত্র জানায়, বুধবার (১৬ এপ্রিল ) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার মোস্তাফার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল আজিজের খাবার হোটেলের সামনে থেকে কায়উমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত কায়উম খুলনার আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার বাসিন্দা আনোয়ার মিস্ত্রীর ছেলে। গত ৯ নভেম্বর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় ফাইম নামে এক যুবককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি ছিলেন তিনি।

র‌্যাব আরও জানায়, কায়উম খুলনার কথিত ‘বি কোম্পানি’র সদস্য এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অন্তত একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
গ্রেপ্তারের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: সংসদীয় রীতিনীতি পালনে জামায়াত অত্যন্ত সুশৃঙ্খল: স্পিকার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন