বিজ্ঞাপন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব তৌসিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। অন্যদিকে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই রদবদলে খুলনা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং চলমান কার্যক্রমকে গতিশীল করতে নতুন পুলিশ সুপারের ওপর বড় প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্টদের।

পড়ুন- বাংলাদেশে বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ বিলিয়ন ডলার

দেখুন- চলছে তুমুল ল/ড়া/ই, পিছু হটছে যুক্তরাষ্ট্র? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন