বিজ্ঞাপন

গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নির্মাণাধীন কয়েকটি ব্রীজ/ কালভার্টের কাজ পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ সচিব সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নে ২৩-২৪ অর্থ বছরের বরাদ্দে বাংলাবাজার থেকে গুলনীগামী রাস্তায় পালা ছড়া খালের উপর ব্রীজ/কালভার্ট, মহিষখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছড়ার উপর ব্রীজ, চিতামইন ব্রীজ ও কামাইদ গ্রামীন রাস্তায় খালের ব্রীজ এছাড়াও ২৫-২৬ অর্থ বছরের নির্মাণাধীন ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রাম ফুটারো খালের ব্রীজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, মাস্টার ফখরুল ইসলাম, সমাজসেবক আল আমিন প্রমুখ।

পড়ুন- ফ্যাসিবাদ আওয়ামী লীগের পথেই হাটছে বিএনপি: জামায়াত আমির

দেখুন- ডেডলাইন ১মে, ফের যু/দ্ধে/র অশনি সংকেত?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন