বিজ্ঞাপন

ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারালো বাংলাদেশ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে সফরকারীদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা। তাতে ২-১ ব্যবধানে সিরিজ খোয়াল নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বাংলাদেশেকে ৭ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে টাইগ্রেসরা। জবাবে ২১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ২১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চামারি আতাপাত্তুর দল।

বাংলাদেশের রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন আতাপাত্তু। তবে দ্বিতীয় উইকেটে ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি গড়েন ১০৮ রানের জুটি। তাতেই জয়ের ভিত গড়ে যায়। ৫৬ রান করেন দুলানি। পরে তৃতীয় উইকেটে নামা হারশিথা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা। ব্যক্তিগত ৯৫ রানে সোবহান মোস্তারির করা বলে রাবেয়া খানের হাতে ক্যাচ তুলে দেন হাসিনি। ৪৪ রানে অপরাজিত থাকেন সামারাবিক্রামা।

এর আগে, নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন সোবহানা মোস্তারি। আরেক ওপেনার শারমিন ১৭ রান করে রান আউট হন। অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশের ক্রিকেটার নাহিদা ও শারমিনকে আইসিসির শাস্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন