বিজ্ঞাপন

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী: প্রধান অতিথি থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে এবছর কবির ১২৭তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে। জেলা প্রশাসকের আয়োজনে শনিবার ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।আগামী একুশ মে থেকে শুরু হবে নজরুল জন্ম জয়ন্তী।

বিজ্ঞাপন

২৫শে মে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি বলেন, এ বছর জাতীয় পর্যায়ে কবির জন্মজয়ন্তী ৫ দিনব্যাপী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন। এটি ত্রিশালবাসী তথা ময়মনসিংহ বাসীর জন্য এক বিশেষ আনন্দ ও গৌরবের বার্তা।


ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইিসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ জেলা ডিজিএফআই এর অতিরিক্ত পরিচালক মোঃ জুলফিকার আহমেদ, ময়মনসিংহ জেলা এনএসআই এর যুগ্ন পরিচালক ড.সুলতানা কানিজ আয়শা, ময়মনসিংহ জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, সহকারি পুলিশ সুপার (ত্রিশাল -ফুলবাড়ীয়া সার্কেল) হাসান ইসরাফিল সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ,ময়মনসিংহ মহানগর জামাতের আমীর আসাদুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা, ত্রিশাল উপজেলা জামাতের আমীর আ ন ম আব্দুল্লাহ হিল বাকী, ত্রিশাল পৌর জামাতের সেক্রেটারি এনামুল হক, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ।

পড়ুন- ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

দেখুন- গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে: আজাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন