কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া কলেজ ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন রুবেলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। হঠাৎ করেই তারা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। আকস্মিক এ মিছিলকে ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন:মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


