এডিস মশার প্রজননস্থল হক ধ্বংস,অপরিচ্ছন্ন স্থান হোক পরিচ্ছন্ন’ এই স্লোগান কে নিয়ে জয়পুরহাট শহরের আলহেরা একাডেমি স্কুল এন্ডকলেজ এর পাশে অবস্থিত খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে খালটি পরিষ্কার করা হয়। রোববার সকালে জয়পুরহাট পৌরসভা ও বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই খালটি পরিষ্কার করা হয়।
ময়লা আবর্জনা ও কচুরিপানার কারনে এ খাল দিয়ে জয়পুরহাট পৌরসভার ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ ছিল। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাজ্জাদ হোসেন, জয়পুরহাট পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সমন্বয়ক রাকিবুল ইসলামসহ বিডি ক্লেনের স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সদস্যরা ।
পড়ুন: যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে
দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইমি/


