বিজ্ঞাপন

জাফলংয়ে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের
আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) সকালে উদ্বোধনী ম্যাচে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সরোয়ার্দী।

যুবদল নেতা আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী ও সমাজ সেবক জুলহাস উদ্দিন শিকদার, রমজান আলী মেম্বার, বিএনপি নেতা আজির উদ্দিন সরকার, আলমগীর শিকদার, যুবদল নেতা সোহেল শিকদার, শিক্ষক এবাদত হোসেন তরফদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, রিয়াজ উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

আয়োজিত এ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টে ৬ষষ্ট থেকে ১০ম শ্রেণির খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচে ৯ম শ্রেণির মুখোমুখী হয় ১০ ম শ্রেণির ফুটবল একাদশ।
আগামী ১৪ই মে বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন হবে।

পড়ুন:দিনাজপুরে বীরগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর? 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন