বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ও আউশ ধানের জাত সমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, ফসল কর্তন ও বীজ সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। জামালপুর বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথী ছিলেন বিনা ময়মনসিংহের পরিচালক গবেষণা ড. মাহবুবা কানিজ হাসনা।
কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান ও বিনা জামালপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড রাখী রানী সরকার।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষক-কৃশাণীদের হাতে কলমে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ও আউশ ধানের জাত সমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, ফসল কর্তন ও বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।


