গাজীপুরের কালিয়াকৈরে মিতু সরকার (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিতু সরকার ওই গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের মেয়ে এবং একই গ্রামের বীরেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মিতুর স্বামী কাজে চলে যাওয়ার পর বাড়ি ফাঁকা থাকায় তিনি নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
পড়ুন : মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫
সা/


