জামালপুরে প্রায় ১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শহরের পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মোছাঃ লকসি বেগম নামে এক নারীকে মাদকসহ হাতেনাতে আটক করে। তার কাছ থেকে ১০৪ গ্রাম হেরোইন ও ১ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পড়ুন- অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ


