বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাসভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিলে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুটি প্লটে শিল্পকারখানা স্থাপন করা হয়েছে। অবশিষ্ট প্লটগুলোতে কিছু স্থানীয় দখলসংক্রান্ত সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে প্রতিটি প্লটে বিনিয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
পড়ুন: ফ্যাসিবাদ আওয়ামী লীগের পথেই হাটছে বিএনপি: জামায়াত আমির
আর/


